• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেকোন সময় ফ্যাসিবাদী সরকারের পতন অনিবার্য’: রহমাতুল্লাহ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৯:১৭
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৯:১৭

9662356

যেকোন সময় ফ্যাসিবাদী সরকারের পতন অনিবার্য’: রহমাতুল্লাহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ‘১০টি বিভাগীয় শহরে বিএনপির গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকার ভীত হয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, যেকোন সময় ফ্যাসিবাদী সরকারের পতন অনিবার্য’।

আজ মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল নগরীর মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তি এবং চলমান কর্মসূচিতে নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

রহমাতুল্লাহ ব‌লেন, এই অবৈধ সরকার এদেশের মানু‌ষরে আর থা‌মি‌য়ে রাখ‌তে পার‌বে না। জনগণ জে‌গে উঠে‌ছে তারা তা‌দের দা‌বি আদায় ক‌রেই ছাড়‌বে।

সভায় মহানগর বিএনপির আহ্ববায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্যরা।

এ সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুলসহ অন্যান্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com