• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যৌথ অভিযানে সন্ত্রাসীর হামলায় সেনা কর্মকর্তা নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৪
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩৪

98525

যৌথ অভিযানে সন্ত্রাসীর হামলায় সেনা কর্মকর্তা নিহত

জনতার আওয়াজ ডেস্ক

কক্সবাজারে যৌথ অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নামের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির খবর পেয়ে রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করে ৭-৮ সদস্যের ডাকাত দলটি। তাদের তাড়া করেন লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার। এ সময় ঘাড়ে ছুরিকাঘাত করতে তিনি গুরুতর আহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাত ও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে, একটি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তরুণ মেধাবী এই সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com