• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংধনু গ্রæপের পরিচালক মিজান হত্যা সহ ৪ মামলায় ৮ দিনের রিমান্ডে

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৭
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৭

97852

রংধনু গ্রæপের পরিচালক মিজান হত্যা সহ ৪ মামলায় ৮ দিনের রিমান্ডে

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
রংধনু গ্রæপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুলছাত্র রোমান হত্যাসহ পৃথক ৪টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুর রহমানের আদালতে পগ্রপ্তার মিজানকে রিমান্ড চেয়ে হাজির করা হয়। শুনানি পশষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রূপগঞ্জের আলোচিত ভ‚মিদস্যু মিজানুর রহমানের মিজানের পক্ষে সকালে আদালতপাড়ায় মহড়া দিয়েছে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যখ্যাত চনপাড়ার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা। এ সময় তারা সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতেও বাধা দেয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যাসহ পৃথক ৪টি মামলায় রূপগঞ্জের মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর মধ্যে রূপগঞ্জের স্কুলছাত্র রোমান হত্যা মামলায় ৫ দিনের এবং হত্যা চেষ্টা ও মারামারির দু’টি মামলায় ২ দিন করে এবং ১টি মামলায় ১ দিন মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা আশা করি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বেরিয়ে আসবে। কারণ সে এ হত্যাকাÐের সঙ্গে জড়িত। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনেক অভিযোগ রয়েছে।
সন্ত্রাসীদের মহড়া প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান বলেন, স্বাধীন দেশে আদালতে সন্ত্রাসীরা মহড়া দেবে এটা ছাত্র-জনতা মেনে নেবে না। যারা মহড়া দিয়েছেন আশা করছি, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রæপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ২ দিনের রিমাÐ মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com