• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালিত

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৪:২৬
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৪:২৬

jpeg 40

রংপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির এক বিক্ষোভ মিছিল করে।  

নগরীরর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হওয়ার চেষ্টা করলে মূল ফটকের সামনে পুলিশ বাধা প্রদান করে। পরে সেখানেই মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট একরামুল হক, নাজমুল আলম নাজু, সামসুজ্জোহা সাজু, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com