• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রংপুরে স্লোগান দেওয়া নিয়ে আ’লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ২:২১
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ২:২১

966336 2

রংপুরে স্লোগান দেওয়া নিয়ে আ’লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

রংপুরের শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সোনা মিয়া নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে খানসামার হাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোনা মিয়া হারাগাছের নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার কর্মী।

আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাকের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে ফের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আনোয়ারুল ইসলাম মায়ার কর্মী সোনা মিয়া নিহত হন। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সুলতানা রাজিয়া।

তিনি বলেন, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যেই হোক না কেন এ বিষয়ে কোনো ছাড় নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com