• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান চসিক মেয়রের

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৫
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৫

9600001

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান চসিক মেয়রের

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস কেবল নিজের জন্য নয়, বরং পাশের অভাবী মানুষটির কথা ভাবার মাস। আজ মরহুম আবু বক্কর ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ নিয়েছে, তা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। কিছু মুনাফালোভী ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অসহায় ও নিম্নবিত্ত মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন তাদের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। কারণ, একজনের সহযোগিতা আরেকজনের ইফতারের আনন্দ হয়ে উঠতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার সংলগ্ন সড়কে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কয়েকশ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে তাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত আরও বলেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, নগরীর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাও আমাদের দায়িত্ব। আমরা একটি মানবিক চট্টগ্রাম গড়তে কাজ করছি। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাই, আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মানুষের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য। কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়া বড় ইবাদত। আমরা চাই, প্রতিটি পাড়া-মহল্লায় এমন মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়ুক।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মহানগর যুবদল নেতা মো. ইদ্রিছ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com