• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলে গণধোলাই: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৭
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫৭

9666989

রমজানে দ্রব্যমূল্যে কারসাজি করলে গণধোলাই: প্রাণিসম্পদ মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
রমজানে দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলে গণধোলাই দেয়ার হুঁশিয়ারি দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। আর কয়েকদিন পরেই রমজান শুরু হচ্ছে। রোজার সময় সাধারণ মানুষ যাতে দ্রব্য সঠিক দামে কিনতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি বলেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর তীর সংরক্ষণ বাঁধ ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, বরকতময় মাস রহমতের মাস। সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও প্রতিটি মানুষের উচিত হবে সকলে যাতে স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগী করতে পারে সেজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যার যার জায়গা থেকে ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। রমজান শুরু হওয়ার একদিন আগে থেকেই সেই কাজটি শুরু করা হবে। ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে বিভিন্ন দ্রব্য বিক্রি করা হবে। সেখানে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা এবং দুধের কেজি ৮০ টাকা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারের দ্রব্যমূল্য কোন কারসাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের গণধোলাই দেয়া হবে।

এর আগে মন্ত্রী ফলক উন্মোচন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা সহ প্রশাসনের কর্মকর্তারা ও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১৫০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ৩ কিলোমিটার ড্রেজিং এবং তিন কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com