• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রসিক নির্বাচন :৫ ঘন্টা লাইনে থেকেও দিতে পারেনি ভোট

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩৮
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩৮

966358 3

রসিক নির্বাচন :৫ ঘন্টা লাইনে থেকেও দিতে পারেনি ভোট

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনে আসা শরিফ উদ্দীন (৬৫) বলেছেন, সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর ১টার সময় ইভিএম হাতে পেয়েও দিতে পারিনি ভোট। ইভিএমে যে জ্বালা তা বলার বাহিরে। এরচেয়ে কাগজের ভোট দেওয়া ভালো।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনে উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এ কথা বলেন শরিফ। তিনি নগরীর উত্তম বনিক পাড়ার বাসিন্দা।

তিনি বলেন, ‘কাম ফ্যালেয়া (ফেলে) বিয়ান (সকাল) থাকি লাইনোত আসি দাঁড়াছু, এলা বেলা একটা বাজি গেলো। নগোলের(আঙ্গুল) ছাপ মিলিল না। ৫ ঘন্টা লাইনোত দাঁড়েয়াও ভোটটা দিবার পানু না। সারাদিনের কৃষাণী পইল, ভোট তো দিবার পানু না কামত গেলে টাকা পানু হয়।’

শুধু শরিফ উদ্দীনই নয় তার মতো ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে দেখা গেছে অনেক ভোটারদের। আঙ্গুলের ছাপ না মেলায় দীর্ঘ অপেক্ষার পর বুথে প্রবেশ করেও অনেক ভোটার ভোট না দিতে পেরে ফিরে যাচ্ছেন।

উত্তম পূর্ব বসুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় সুরুতন নামে আরেক ভোটারের সাথে। তিনি বলেন, ‘সকালে ভোট কেন্দ্রে আসছি কিন্তু এখনও বেশির ভাগ লোক দিতে পারেনি।’

এ ব্যাপারে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসাররা বলেন, আঙ্গুলের ছাপ না মিললে বা মেশিন সেটি গ্রহণ না করলে ফরমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।’

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এবার মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জন সর্বমোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com