• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাউজানে উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩৪
আপডেট: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:৩৪

96665230

রাউজানে উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীতমহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর পূর্বে প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাশ গুপ্তের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয়ের মাটে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

গত বৃহস্প্রতিবার (২৬ মার্চ) উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত সভায় প্রধান শিক্ষক বাবু মানস কুমার দাশ গুপ্ত সভাপতিত্ব করেন। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক ও ৯০ দশকের প্রাক্তন রাউজান উপজেলা ছাত্রদল ফোরাম চট্টগ্রাম এর অন্যতম সংগঠক এম এনাম হোসেন।

অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসেস বিথী দাশের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেন, সংগঠক সাইফুল আজম অপু, সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে বাবু রুপেন সরকার, মাওলানা আবদুর রশীদ, বাবু দীপংকর বড়ুয়া, জাহেদ হোসেন নুরী, মিসেস পাপড়ি ভট্টাচার্য্য, সাইফুল চৌধুরী, মিসেস জোছনা আকতার, মিসেস নাজমুন নাহার, বাবু প্রান্তিক পূর্ণ্যাঘ্য বড়ুয়া, বাবু শুভ রাজ মল্লিক, মিসেস সনি কর প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা আবদুর রশীদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবু শুভ রাজ মল্লিক। এরপর জাতীয় সংগীত পাঠ ও মুক্তিযোদ্ধের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অথিতির বক্তব্যে এম এনাম হোসেন বলেন,
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২৬শে মার্চ শহীদ জিয়ার ঘোষনার মধ্যে দিয়ে জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। ৭১ সনের ২৫শে মার্চ কাল রাতে অপারেশন সার্চলাইট নামে পাকবাহিনী কতৃর্ক সুপরিকল্পিত ভাবে যখন নিরস্ত্র বাঙালিদের নৃশংস হত্যাযজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স ও ফিলখানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে মেজর জিয়াউর রহমানের ডাকে জাতি সেদিন পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। মূলত দেশে নেতৃত্ব সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির হাল ধরেছেন, মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের নেতৃত্ব প্রদান করেছেন, ইতিহাসের এই সত্য গুলোকে বিকৃত করে পতিত অবৈধ সরকার অতীতে জাতিকে সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করেছে।

প্রধান শিক্ষক মানস কুমার দাশ গুপ্ত বলেন, শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। স্বাধীনতা এখানে কোনো দান নয়; এটি ছিনিয়ে আনা এক কঠোর অর্জন—যার প্রতিটি ইঞ্চি মাটি শহীদের রক্তে সিক্ত, প্রতিটি বিজয়ের পেছনে লুকিয়ে আছে অসংখ্য অশ্রু ও আর্তনাদ। এই স্বাধীনতা আমাদের উপর আরোপ করে এক অনিবার্য দায়—অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সত্যের প্রতি অবিচল আনুগত্য, এবং রাষ্ট্রকে ন্যায়, সাম্য ও মানবিকতার ভিত্তিতে পুনর্গঠনের দৃঢ় সংকল্প।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com