• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন অপুর

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৮:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৮:৫৫

9659847

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন অপুর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শরীয়তপুর-৩ আসন (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আজ ভেদরগঞ্জ থানাধীন পৌর এলাকার আওয়ামী লীগের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ।

‎তিনি আরও বলেন, যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পন্ন করতে আমি— আমার দল বিএনপি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন কেউ হয়রানির শিকার না হয়— এ প্রত্যাশা করছি।

‎বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র বাসার চোকদারের বাড়িতে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের শতাধিক শীর্ষ নেতাকর্মীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন ও মোড়ল বাড়ির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি উপজেলা ও পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।

‎পরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সকাল ১১টায় ভেদরগঞ্জ উপজেলার ১০৫ দক্ষিণ লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মহিষার ইউনিয়নের ২১ নম্বর পম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাই ভবিষ্যৎ গড়ার মূল শক্তি। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

‎‎একই দিনে দুপুরে মহিষার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি মন্দিরগুলোর প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

‎এ ছাড়া তিনি ওই এলাকার অসুস্থ ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

‎বিকেলে মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ কার্যক্রম শেষ করেন তিনি।

‎এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com