• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজবাড়ীতে গ্রেপ্তার মহিলা দলের সেই নেত্রী স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৫:১৩
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৫:১৩

96600256 10

রাজবাড়ীতে গ্রেপ্তার মহিলা দলের সেই নেত্রী স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার ওরফে স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে জামিনের আবেদন করা হয়। বিচারক কায়ছুন নাহার সুরমা জামিন নামঞ্জুর করেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের অন্যতম আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। শুক্রবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে

গ্রেপ্তার সোনিয়া আক্তার রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। গত মঙ্গলবার রাতে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে সোনিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ সকালে সকাল নয়টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা সোনিয়ার বাড়িতে যান

রাজবাড়ী সদর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী সোনিয়ার ফেসবুক পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোনিয়া আক্তার প্রায় এক মাস আগে ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।

সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর তিন দফায় তাঁর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা। নেতারা তাঁর দুই শিশুসন্তান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তাঁর পাশে থাকার আশ্বাস দেন। অপর দিকে সোনিয়া আক্তারের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com