• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজবাড়ীর বিএনপি নেত্রী সোনিয়ার জামিন আবেদন নাকচ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৩:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৩:৩৫

966002547 24

রাজবাড়ীর বিএনপি নেত্রী সোনিয়ার জামিন আবেদন নাকচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনিয়া আক্তার আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ দি ডেইলি স্টারকে বলেন, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর এক নম্বর আমলী আদালতে সোনিয়া আক্তারের জামিনের আবেদন করা হলে বিচারক কায়ছুন নাহার সুরমা তা নামঞ্জুর করেন।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
গত মঙ্গলবার রাতে রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাড়ি থেকে সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা পুলিশ। পরে বুধবার বিকেলে সোনিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রধানমন্ত্রীর ‘ভাবমূর্তি ক্ষুণ্ণের’ অভিযোগে গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতি কারাগারে

সোনিয়া আক্তার রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী সোনিয়ার ফেসবুক পোস্টের বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। সোনিয়া আক্তার ৩১ আগস্ট তার ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ সূত্রে জানা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com