• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ‘কারুপল্লী’র উদ্বোধন

প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ৭:১৪
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ৭:১৪

jpeg 20

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ‘কারুপল্লী’র উদ্বোধন

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে নিতে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাধ্যমে  পরিচালিত হস্ত ও কারুশিল্পের শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া বড় মসজিদের পাশে ‘উত্তরণ কারুপল্লী’ নামের এই শোরুমটির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান।

শোরুমটি উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের হ্যান্ড প্রিন্ট ও হ্যান্ড স্ট্রিচের থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, সিল্কের শাড়ি, বেডশিট ও নকশি কাঁথা দিয়ে শোরুমটি সাজিয়ে দেওয়া হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃতীয় লিঙ্গের সবাইকে নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। 

উত্তরণ ফাউন্ডেশন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com