• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজশাহী-৬ আসন: একমঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:৩৩
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:৩৩

9666665874

রাজশাহী-৬ আসন: একমঞ্চে প্রার্থীদের ইশতেহার পাঠ

চারঘাট ও বাঘা (রাজশাহী) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে চারঘাট এমএ হাদী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আখতার।

অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের চার প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা) একই মঞ্চে ইশতেহার পাঠ করেন।

এ সময় প্রার্থীরা চারঘাট ও বাঘা উপজেলার প্রধান অর্থকরী ফসল আম রক্ষণাবেক্ষণের পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে মাদকমুক্ত ও বেকার সমস্যাসহ চারঘাট ও বাঘার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের সব ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করার অঙ্গীকার ঘোষণা করেন প্রার্থীরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করীম মিজান, চারঘাট থানার ওসি হেলাল উদ্দিন, বাঘা থানার ওসি সেরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে অঙ্গীকার করেন।

উল্লেখ্য, চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com