• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাফি চৌধুরী ব্রাদার্স ক্লাবের নয়া সভাপতি,২১জুন কাউন্সিল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৯:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ৯:৩৮

96668596 2

রাফি চৌধুরী ব্রাদার্স ক্লাবের নয়া সভাপতি,২১জুন কাউন্সিল

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় শিক্ষা,ক্রীড়া ও স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করা এক ঝাঁক উদ্যমী তরুণদের মিলনস্থল ঐতিহ্যবাহী ব্রাদার্স ক্লাবের তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন রাফি উল্লা চৌধুরী। আগামী ২১জুন দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। বিভিন্ন পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন রাফি চৌধুরী।
এর আগে ২রা জুন ক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩রা জুন মনোনয়ন সংগ্রহ ও ৬ই জুন ছিল মনোনয়ন দাখিলের তারিখ। সভাপতি ছাড়া অন্য সকল পদে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ১২ জুন মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম খান রাফি উল্যাহ চৌধুরীকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। অন্যান্য পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলের মাধ্যমে ২১ জুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

১৯৮৬ সনে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মরহুম আতিক উল্যাহ চৌধুরী ধনু এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন।
ক্লাবটি সমাজ সেবা অধিদপ্তর হতে জেলা পর্যায়ে নিবন্ধন প্রাপ্ত যার নিবন্ধন নম্বর ম ০২০৮০। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি শিক্ষা, ক্রীড়া ও রক্তদানের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ক্লাবের লক্ষ ও উদ্দেশ্য সফলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com