• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রূপগঞ্জে দুই প্রাইভেটকারেরমুখোমুখি সংঘর্ষে নিহত-৪

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:৫০
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৭:৫০

9858969 4

রূপগঞ্জে দুই প্রাইভেটকারেরমুখোমুখি সংঘর্ষে নিহত-৪

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজন ঢাকা মেডিকেল এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে একজন হলেন রাজধানীর সেগুনবাগিচা এলাকা ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫) এবং আরেকজন প্রাইভেটকার চালক মিলন মিয়া। অপর দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বাকিদের নাম জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানান।
অন্যদিকে আহতরা হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, প্রাইভেটকারের চালক শুক্কুর আলী এবং যাত্রী সজিবসহ চারজন।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ৩০০ ফুট সড়কে পূর্বাচল শেখ হাসিনা সরণীর সৃলফিনা এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেপরোয়া গতিতে আসা কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১২-৪৭৬২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে ছিটকে পড়ে। এসময় কাঞ্চনগামী অপর একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুটি দুমড়ে মুচড়ে গেলে দুই চালক ও যাত্রীসহ আটজন গুরুতর আহত হোন।
খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল সাব্বির আহমেদ জানান, আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মিলন মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রæস্ত প্রাইভেটকারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com