• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৬:২০
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৬:২০

pic.2

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেছেন।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা দেয়।
বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিনটেক্স লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বকেয়া বেতন-ভাতা দেই-দিচ্ছি করে মালিকপক্ষ শ্রমিকদের ঘোরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন-ভাতা পরিশোধ করে দেবে বলে আশ্বাস দিলেও করেননি।
মঙ্গলবার সকাল ৮টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন-ভাতা দাবি করেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।
মালিকপক্ষ বেতন-ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন, আমরা বেতন না পেলে খাব কী, আর ঘর বাড়া দেব কীভাবে। বেতন-ভাতা না পেয়ে আমরা কষ্টে দিন কাটাচ্ছি।
কারখানার জি এম (প্রশাসনিক) আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেওয়া হবে। শ্রমিকদের বোঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আজকে অর্ধেক বেতন-ভাতা দিয়ে দেবে, আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে। এখন শ্রমিকদের শান্ত হয়ে কাজে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com