এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনের সুষ্ঠুু পরিবেশ ফিরিয়ে আনতে তালিকাভুক্ত সকল সন্ত্রাসি ও অস্ত্রবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান ভ‚ঁইয়া।
কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার প্রতিবাদে রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি।
আওয়ামীলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাজাহান ভ‚ঁইয়া বলেন, এলাকার এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলের ছত্রছায়ায় পুরো রূপগঞ্জ এলাকা দূর্ধর্ষ সন্ত্রাসি ও অবৈধ অস্ত্রে ছেঁয়ে গেছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সন্ত্রাসিদের গ্রেফতারসহ তাদের সব অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।
আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসিদের আধিপত্য বিস্তারসহ নিজের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগও তোলেন এই আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শাজাহান ভ‚ঁইয়া।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। শুক্রবরাও চনপাড়ায় আমার চার কর্মী সমর্থকের বাড়িতে হামলা করা হয়েছে। প্রশাসন যদি তাদের নিয়ন্ত্রন না করে তাহলে নির্বাচনে এর প্রভাব পড়বে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে। তাই সুষ্ঠু নির্বাচন করতে হলে অস্ত্রধারি সন্ত্রাসি বাহিনীকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি।
গত শুক্রবার রাতে চনপাড়া এলাকায় তার কর্মী-সমর্থকদের চারটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবিও জানান এই স্বতন্ত্র প্রার্থী।












