• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৩৭

9633332020

রেল স্টেশনে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেলেন বাবা

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে চার দিন আগে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু হাসিব আলীকে তার বাবার বুকে ফিরিয়ে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত ৪ জুলাই (শনিবার) সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির সামনে কান্নারত হাসিবকে উদ্ধার করেন আনসার ক্যাম্পের পিসি আব্দুল হান্নান।

শিশুটি নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে না পারায়, তিনি নিজ দায়িত্বে তাকে একটি স্থানীয় শিশুআলয়ে নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে দেন।

বুধবার (৮ জুলাই) রা‌তে আনসার বা‌হিনীর পাঠা‌নো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, শিশু‌টির বাবা হাসান আলী পেশায় হকার। ভ‌্যা‌নে ক‌রে কাপড় বিক্রি করেন। গত শনিবার কাপড়ের ভ্যান ও সন্তানকে রেখে সামান্য দূরে কাজে গেলে চোখের পলকে নিখোঁজ হয় হাসিব। গত চার দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর বুধবার সকালে কমলাপুর আনসার ক্যাম্পের গোসলখানায় হাত-মুখ ধোয়ার সময় অলৌকিকভাবে নিজের সন্তানের সন্ধান পান তিনি।

যাচাই-বাছাই শেষে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের মাধ্যমে হাসিবকে তার বাবার কাছে হস্তান্তর করেন আনসা‌রের প্লাটুন কমান্ডার আব্দুল হান্নান। হারানো ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

এ সময় শিশুটির বাড়ি ফেরার জন্য নিজস্ব তহবিল থেকে প্লাটুন কমান্ডার আর্থিক সাহায্যও করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com