• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রৌমারী উপজেলা পরিষদে উপ নির্বাচন, শতভাগ কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:২৫
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:২৫

96602354

রৌমারী উপজেলা পরিষদে উপ নির্বাচন, শতভাগ কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের উপ নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহারে বুধবার (২রা নভেম্বর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। উপজেলার ছয়টি ইউনিয়নে ৬৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১নভেম্বর) সকালে নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ভোটগ্রহণের সরঞ্জমাদি বিতরণ করা হয়।

রৌমারী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রৌমারী উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নৌকা প্রতীকে, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম শালু কাপ পিরিচ প্রতীকে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু হেলিকপ্টার প্রতীকে ও যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীকে এবং ইমান আলী ঘোড়া প্রতীকে, আলমগীর হোসেন মোটরসাইকেল প্রতীকে ও মাইদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এমদাদুল হক জানান, উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন। ৬৯টি কেন্দ্রের ৪৭৮টি বুথে এই উপজেলায় প্রথমবারের মত ইভিমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে ৬ ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর এক হাজার ৩৬০জন সদস্য মোতায়েন
থাকবে। এর মধ্যে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ৬০, পুলিশ ৫১০ এবং আনসারের ৭৯০ জন সদস্য মাঠে থাকবে বলে এমদাদুল হক জানান।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com