• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লরি উঠতেই ভেঙে পড়ে বেইলি ব্রিজ

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১১:১২
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১১:১২

9666360 1

লরি উঠতেই ভেঙে পড়ে বেইলি ব্রিজ

নিউজ ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাটের একটি বেইলি ব্রিজ ধসে তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (২৬ এপ্রিল) বিকালে বৈদ্যুতিক কাজের জন্য ব্যবহৃত ট্রান্সফর্মারবাহী ৪০ চাকা বিশিষ্ট লরি সেতুতে উঠতেই হুড়মুড় করে ভেঙ পড়ে ব্রিজটি। লরি ছাড়াও ওই সময় ব্রিজটিতে উঠেছিল একটি প্রাইভেটকার।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙ্গে পড়ায় ঢাকা ও ময়মনসিংহমুখী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। খবর পেয়ে ত্রিশাল পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপদ বিভাগের লোকজন ঘটনাস্থল পৌঁছে উদ্ধারকাজের চেষ্টা করছে।

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট খিরু নদীর উপর ঢাকা ও ময়মনসিংহগামী পৃথক দুটি সেতু রয়েছে। বেইলি সেতুটি ভেঙ্গে পড়ায় অপর সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গাড়ীর চাপ খুব বেশি।

ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন জানান, বেইলি ব্রিজ বহু পুরনো। ট্রান্সফর্মারবাহী একটি ৪০ চাকার লড়ির ওভারলোডের কারণে সেতুটি ভেঙ্গে পড়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে ৩জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, ট্রান্সফর্মারবাহী একটি ৪০ চাকার লরি ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে আসছিলো।

এদিকে সেতুটি ভেঙ্গে পড়ার খবরে শতশত জনতা ভিড় জমান চেলেরঘাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারলোডের কারণেই সেতুটি ভেঙ্গে পড়েছে। তবে ব্যস্ততম এই মহাসড়কে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী বাস। নইলে হতাহতের ঘটনা হয়তো বেড়ে যেত।

দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ ও ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিনসহ সওজ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com