• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে” নিতাই রায় চৌধুরীর হুসিয়ারী

প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৫:৪০
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ৫:৪০

9660026 8

লাঠির জবাব লাঠি দিয়ে দেওয়া হবে” নিতাই রায় চৌধুরীর হুসিয়ারী

বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী বলেছেন, চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন। এই আন্দোলন এখন বিএনপির নয়। দেশের সকল নিস্পেসিত মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে। মানুষ জেগে উঠেছে। সরকারের পালানোর পথ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি হুসিয়ার উচ্চারণ করে বলেন, তারা লাঠি মারবে আর আমারা রজনীগন্ধা ছুড়ে মারবো এটা হতে পারে না। এখন থেকে লাঠির জবাব লাঠির মাধ্যমে দেওয়া হবে। নিতাই রায় চৌধুরী রোববার ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরো বলেন, হত্যা, রক্ত ঝরানো ও গনগ্রেফতার সকল ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ঠ। তারা ফ্যাসিস্ট এ সরকারের পতন চাই। তিনি বলেন, এই নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবে না। পার্লামেন্ট ভেঙ্গে তত্ত¡াবোধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ লড়াই চরম লড়াই এর মাধ্যমে সরকারের পতন হবেই। রাজপথই আমাদের ফয়সালার জায়গা বলে তিনি উল্লেখ করেন। জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের জেলা সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পুসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com