• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শনিবার থেকে খুলে দেয়া হচ্ছে বেনজীরের আলোচিত সাভানা পার্ক

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১১:৪৪
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১১:৪৪

965896 12

শনিবার থেকে খুলে দেয়া হচ্ছে বেনজীরের আলোচিত সাভানা পার্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার (১৫ জুন) থেকে দর্শনার্থীদের জন্য খুলছে গোপালগঞ্জের আলোচিত ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’। শুক্রবার (১৪ জুন) সকালে পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব মশিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেছেন, শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি সীমিত আকারে খুলে দেয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতোই প্রবেশ মূল্য দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন। পার্কের বিভিন্ন রাইড চালু থাকবে। তবে কটেজ বন্ধ থাকবে।

সার্ভার জটিলতা দেখিয়ে গত ৪ জুন সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর আর চালু হয়নি এটি। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কেনা বেনজীরের শতাধিক সম্পত্তি সম্প্রতি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এই রিসোর্টটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com