• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরের নড়িযায় ভযাবহ অগ্নিকান্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১০:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১০:৩৩

963258 5

শরীয়তপুরের নড়িযায় ভযাবহ অগ্নিকান্ড

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ঘাগরি জোড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়সূত্রে জানা গেছে, প্রেমতলা বড় ব্রিজের ঢালে ঘাগরি জোড়া বাজারে বিদ্যুৎ চলে গেলে অসতর্কতামূলক মোমবাতি জ্বালিয়ে দোকান থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন পেট্রোল ও গ্যাস বিক্রেতা আইয়ুব আলী গাজী। এ সময় পেট্রোল ড্রামে আগুন লেগে যায়। স্থানীয়রা ছুটে আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে।

পরে ভিতরে থাকা কয়েকটি গ্যাসের বোতল বের করতে পারলেও দুটি বোতলে আগুন লেগে বিকট শব্দ করে ফেটে যায়। এতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকার মানুষ দিগবিদিক ছুটতে থাকে। খবর পেয়ে শরীয়তপুর সদর ও ভোজেশ্বর বন্দরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেট্রোল ও গ্যাসের দোকানের আগুনে পাশের দুটি দোকানে আংশিক ক্ষতি হয়েছে।

ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অসতর্কতা থেকে মোমবাতি জ্বালিয়ে রাখার কারণে এই ঘটনার সূত্রপাত বলে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com