• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১:৪৮

98589 2

শরীয়তপুরে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আইনজীবী মনিরুজ্জামান ইমরান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি এলাকার শাজাহান মাদবরের ছেলে। তিনি জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।
আইনজীবীর সহকারী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আইনজীবী মনিরুজ্জামান ইমরান । বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার সময় কাটাচ্ছিলেন তিনি। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার ওপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরান কে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের ছোট বোন জোসনা বেগম বলেন,ভাইয়া ভেবেছিলেন তার ডিমেনশিয়া রোগ ধরা পড়েছে। এরপর থেকেই তিনি চুপচাপ থাকতেন। আজ যে উনি এভাবে সুইসাইড করবেন ভাবতে পারছি না।
আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বলেন, স্যার কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে আমি চেম্বারে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পাই। পরে বিষয়টি আমি অন্য আইনজীবীকে জানাই ও লোকজন ডাক দেই। একজনকে দরজার ওপর দিয়ে ভেতরে পাঠালে স্যারকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। তিনি ভেতর থেকে দরজা খুলে দিলে আমরা সবাই ভেতরে ঢুকি।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com