শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর বিশেষ সাধারন সভা শুক্রবার সকাল ১০টায় এডিএস এর প্রধান কার্যালয় শরীয়তপুর এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এসডিএস এর নির্বাহী কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক গওহর নঈম ওয়ারার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএস এর নির্বাহী পরিচালক মিসেস রাবেয়া বেগম।
পূর্ববতী সভার রেজুলেশন পাঠ করেন নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোঃ আমিন হাওলাদার। দিনব্যাপী সভায় সমাপনী বক্তব্য রাখেন সংস্থার সভাপতি গওহর নঈম ওয়ারা। সভা উপস্থাপন করেন এসডিএস এর মাইক্রা ফাইন্যান্স পরিচালক কামরুল হাসান বাদল । এ সভায় সাধারন পরিষদের সদস্যগন ও নির্বাহী কমিটির ৮ জন সদস্য অংশ নেয়। সভার শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেক কে ৩৬ হাজার টাকা করে উচ্চশিক্ষা বৃত্তির ২ লাখ ৫২ হাজার টাকা বিতরন করেছেন।













