• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে ”জনগনের মুখোমুখি ” প্রশ্নের উত্তরে প্রর্থীরা

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:৩৭
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:৩৭

9658874412

শরীয়তপুরে ”জনগনের মুখোমুখি ” প্রশ্নের উত্তরে প্রর্থীরা

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আসন্ন্ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগনের মুখোমুখি হয়েছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের ৮ জন সংসদ সদস্য প্রার্থীরা। শুক্রবার বিকেল ৩টায় শরীয়তপুর সরকারী কলেজের মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ”জনগনের মুখোমুখি ” অনুষ্ঠানে উপস্থি বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দি প্রার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের বরিশাল জোনের সমন্বয়ক মেহের আফরোজ মিতা, শরীয়তপুর-১ আসনের প্রতিদ্বন্দি ৮ জন সংসদ সদস্য প্রার্থী মধ্যে খেলাফত মজলিসের জালালুদ্দীন আহম্মেদ (রিক্সা),গনঅধিকার পরিষদের ফিরোজ আহম্মেদ (ট্রাক), জাতীয় নাগরিক পার্টির আবদুর রহমান (শাপলা কলি) ,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ তোফায়েল আহম্মেদ (হাতপাখা) , বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) সাঈদ আহম্মেদ আসলাম (ধানেরশীষ) .স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম মোটর (সাইকেল ),স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (ঘোড়া) ,সুপ্রীম পার্টির নূরমোহাম্মদ (একতারা)। সুজনের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এড. রাশেদুল ইসলাম মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সুজনের শরীয়তপুর জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল জেলা সুজনের সভাপতি গাজি জাহিদ হোসেন, বরিশাল মহানগর সভাপতি আঃ মোতালেব হাওলাদার। প্রশ্নোত্তর পর্বে সুপ্রীমপার্টির প্রার্থী নুরমোহাম্মদ মিয়া বেগম খালেদা জিয়া সরকারের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলায় বিএনপি নেতা কর্মীরা উত্তেজিত হয়ে ৈ হল্লা ও ধাক্কা ধাক্কি হয়। এ পর্যায় কার্যক্রম বন্ধ হয়ে গেলে ও পওে আবার পরিস্্িথতি শান্ত হয়। প্রার্থীদেও কাছে জনগনের প্রত্যাশা,শরীয়তপুর-ঢাকা যেতে নাওডোবা রেলস্টেশন, রাস্তাঘাট উন্নয়ন বেকারত্ব দুরীকরন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও এ জেলায় উৎপাদিত কৃষিপণ্য পচনের হাত থেকে রক্ষা করতে হিমাগার তৈরী করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com