• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে দুধর্ষ ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৭:১৯
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৭:১৯

966655

শরীয়তপুরে নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে দুধর্ষ ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হাত-পা বেঁধে ডাকাতরা অন্তত ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজলী কেবলসের বিক্রয়কেন্দ্রে এ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে শহরের ইতালি প্লাজায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও ব্যাংকের নিরাপত্তাকর্মী সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ৪১ মিনিটের দিকে দুটি পিকআপ নিয়ে ইতালি প্লাজার প্রধান ফটকে অবস্থান নেয় ডাকাত দল। ভবনের ভেতরে থাকা বিজলী ক্যাবলসের তালা ভেঙে মালামাল তুলে নেওয়ার সময় টের পেয়ে পরিচয় জানতে চায় পাশের মার্কেন্টাইল ব্যাংকের নিরাপত্তাকর্মী আব্দুর রউফ। এসময় পেছন থেকে তার মাথায় আঘাত করে চেতনানাশক দিয়ে তাকে গাড়ির ভেতর বেঁধে রাখে ডাকাতরা। পরে দুটি পিকআপে বিজলী ক্যাবলসের বিপুল সংখ্যক মালামাল নিয়ে চলে যায়। সকালে অচেতন অবস্থায় ওই মার্কেটের পাশ থেকে নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এ ব্যাপারে আহত নিরাপত্তাকর্মী আব্দুর রউফ বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ দেখি পিকআপসহ কয়েকজন মানুষ। পরে আমি জিজ্ঞেস করলাম- এখানে কি কোনো মাল নামবে? এরমধ্যে পেছন থেকে পিকআপের ড্রাইভার আমার মাথায় বারি দেয়। সামনের লোক বলতেছে ওরে মেরে ফেলো। এরপরে টেনে গাড়িতে তুলে মুখ বেঁধে নাকে কিছু একটা ধরলো। এরপর আর আমি কিছু জানি না। আর ওদের মুখবাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।
এ বিষয়ে বিজলী ক্যাবলসের শাখা ব্যবস্থাপক মো. শাহীন হোসেন বলেন, ঈদের ছুটিতে আমরা বাড়ি যাই। সকালে খবর পেয়ে ছুটে আসি। একজন নাইটগার্ড ছিল তাকে আহত করে মালপত্র নিয়ে গেছে। আমাদের কমপক্ষে ৫০ লাখ টাকার বেশি মালামাল নিয়েগেছে।
মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান খান বলেন, ডাকাতির ঘটনা প্রথমে আমাদের যে নিরাপত্তাকর্মী আছে তিনি দেখেন। সেখানে গেলে তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। এখন তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। আমরা আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।এ ব্যাপারে জোর তদন্ত চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com