• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ লাখ টাকাসহ জামাত নেতা আটক

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০১
আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০১

96663296

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ লাখ টাকাসহ জামাত নেতা আটক

শরীয়তপুর প্রতিনিধি
সংগৃহীত ছবি

শরীয়তপুরে ৭ লাখ ২০ হাজার টাকা সহ গোলাম মোস্তফা নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সারে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া গোলাম মোস্তফা শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লাকি দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা ১নং ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করার সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু কাগজপত্র সহ চারজনকে আটক করা হয়। পরে আটককৃত চারজনের মধ্যে মোঃ গোলাম মোস্তফা কে ২ বছরের কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকি ৩ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, খবর পেয়ে আমি ঘটনস্থলে গিয়েছিলাম। সেখানে ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসেছিলো। জানতে পেরেছি সেখানে ৭ লাখ ২০ হাজার টাকা ছিলো। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাছাইবাছাই শেষে তাদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড ও বাকিদের ছেড়ে দিয়েছেন বলে শুনেছি।

এ বিষয়ে রাতে সংবাদ সম্মেলন করছেন বিএনপির প্রার্থী সফিকুর রহমান কিরণ। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন তিনি, জামায়াতে এর প্রার্থীর জনপ্রিয়তা ভাটায় পড়ে যাওয়ার কারনে তিনি এখন টাকা দিয়ে ভোট কেনার চোষ্টা করছেন। যারা এ ঘটনায় ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ভবিষ্যতে আর কেউ যেন সাহস না পায় এই ঘটনা ঘটাতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com