• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির দুই সভাপতির পদ স্থগিত ও চেম্বার বাতিল

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৬:৫১
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৬:৫১

96663 5

শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির দুই সভাপতির পদ স্থগিত ও চেম্বার বাতিল

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির টাকা আত্নসাতের দায়ে শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি এড. আবু সাঈদ ও সাবেক সভাপতি এড.জহিরুল ইসলাম এর সদস্য পদ অনিদিষ্টকালেল জন্য স্থগিত করে চেম্বার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবি সমিতির সাধারন সভায় । ১০ মে জেলা আইনজীবি সমিতির জরুরী সাধারন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সকাল ১০টা থেকে এ সভা বিকেল ৩টা পর্যন্ত অবিরাম চলে।
শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড. তাজুল ইসলাম জানান, শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির এফ ডি আর এর ১কোটি ৯২লাখ ৪৯ হাজার ৩৮৬ টাকা আত্নসাতের দায়ে জেলা আইনজীীব সমিতির সভাপতি এড. আবু সাঈদ ও সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম কে গত ২৪ এপ্রিল জেলা আইনজীবি সমিতি জরুরী সভায় সদস্য পদ স্থগিত করে ৮ মে মধ্যে টাকা ফেরত দিতে বলা হয়। তারা ১০ মে পর্যন্ত মাত্র ৪০ লাখ টাকার বাইরে আর কোন টাকা ফেরত দেয়নি। ফলে ১০মে সকাল ১০টায় জেলা আইনজীবি সমিতির জরুরী সাধারন সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে ১কোটি ৫২ লাখ টাকা আইনজীবি সমিতির তহবিলে ফেরত দানের জন্য সময় বেধে দেয়া হয়। একই সাথে তাদের দু’জনের সদস্য স্থগিতাদেশ অনিদিষ্ট কালের জন্য বহাল রাখা হয়। নুতন করে এ দু’জনেরই চেম্বার বাতিল করা হয়েছে। তারা পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কোর্টে কোন কার্যকম চালাতে পারবেনা এবং আইনজীবি সমিতির চেম্বারে বসতে পারবেন না।
উল্লেখ থাকেযে, এ দু’সভাপতি ২০১৮ সাল থেকে এ যাবত সমিতির আয় ওকালতনামা , জামিন নামা, অন্যান্য দরখাস্তের ফরম বিক্রিত টাকা, নবায়ন ফি, ভর্তি ফি, বাৎসরিক চাদা, সরকারী অনুদান, করোনা কালীন প্রধানমন্ত্রীর অনুদান,মেডিকেল ফান্ড, কল্যাণ ফান্ডের টাকাসহ যাবতীয় আয়ের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিজেরা আত্নসাৎ করেছেন। বিভিন সময় তারা দু’জনে পর্যায়ক্রমে সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন কালে এ টাকা ব্যাংকে সমিতির হিসাব নম্বরে জমানা দিয়ে ভুয়া রিপোর্ট দাখিল করেছেন।
শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহসভাপতি এড. কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি রাকিবুল হাসান রোমান, সাধারন সম্পাদক এড.তাজুল ইসলাম, যুগ্নসাধারন সম্পাদক এড.মৃধা নজরুল কবির, সহসাধারন সম্পাদক এড. নুরুল হক হাওলাদার, কোষাধ্যক্ষ এড আবুল কাসেম সরদার, অডিট সম্পাদক এড. জসিম উদ্দিন, কার্যকরী সদস্য এড.আলমগীর হোসেন হাওলাদার, এড ড. আমিনুল ইসলাম, এড আতাউর রহমান সোহেল, এড.শহিদুল ইসলাম সজিব, এড আবুল কাসেম ফজলুল হক সহ কমপক্ষে দই শতাধিক সাধারন আইনজীবি উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com