শরীয়তপুর প্রতিনিধি
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে শরীয়তপুর সদর উপজেলায় কামরুজ্জামান উজ্জল ও জাজিরা উপজেলায় হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সদওে ভাইসচেয়ারম্যান হয়েছেন সাখাওয়াত হোসেন হাওলাদার মহিলা ভাইসচেয়ারম্যান সামিনা ইয়াসমীন। জাজিরায় ভাইসচেয়ারম্যান মহব্বত খান ও মহিলা ভাইসচেয়ারম্যান রেখা আকতার নির্বাচিত।












