শরীয়তপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিস উপলক্ষে জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন এর উদ্যোগে আজ সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর-১ আসনের এমপি সাঈদ আহমেদ আসলাম এর নেতৃত্বে সকাল ১০টায় একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু,অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান, সহকারী পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন, বিআরডিবি উপপরিচালক সুপ্রিয়া বর,শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, বিআরডিবি সভাপতি মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন এর সদস্যবৃন্দ।












