• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুর পৌরভার কর্মশালা শেষ

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:৫৩
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৩:৫৩

9659230 1

শরীয়তপুর পৌরভার কর্মশালা শেষ

শরীয়তপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান),পৌরসভা ডেভেলপমেন্ট প্লান, ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্লান শীর্ষক কর্মশালা বিশ্বব্যাংক এর সহায়তায় এবং কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় শরীয়তপুর পৌরসভায় ০৬/০৪/২০২৬ -০৭-০৪-২০২৬ তারিখে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান পৌরসভা ডেভেলপমেন্ট প্লান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্লান শীর্ষক কর্মশালা শেষ হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ ওয়াহিদ হোসেন প্রশাসক শরীয়তপুর পৌরসভা। দলনেতা মোঃ আব্দুর রকিব খান, নগর পরিকল্পনাবিদ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বঅঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি স¤প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে। যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অর্ন্তভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবে। যার অর্ধেকই নারী। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়ক বাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্প সামাজিক ও পরিবেশ গত দিক বিবেচনা করে এবং নারীর অংশ গ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।কর্মশালায় । পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শক বৃন্দ, তামান্না সালাম, নগর পরিকল্পনাবিদ, এম, টি,এস মেহমুদ, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, মাহমুদা খাতুন, পরিবেশ বিশেষজ্ঞ, সানিম আরেফীন, ডিজাইন ইঞ্জিনিয়ার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার অনান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com