• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাশুড়ির বিরুদ্ধে মামলা, সিআইডির রিপোর্টে জামাতার প্রতারণা ফাঁস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৪

9633332 1

শাশুড়ির বিরুদ্ধে মামলা, সিআইডির রিপোর্টে জামাতার প্রতারণা ফাঁস

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের শাশুড়ির ব্যাংক চেক চুরি করেন জামাতা হারুন-অর রশিদ। চেকের টাকার ঘরে ১০ লাখ উল্লেখ করে জাল স্বাক্ষর দেন তিনি। পরে ব্যাংক থেকে টাকা তুলতে যান হারুন। ব্যাংকে চেক ডিজঅনার হলে শাশুড়ি জাহিদা বেগমের বিরুদ্ধে মামলা ঠুকে দেন জামাতা।

সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে এই তথ্য। এই মামলায় জাহিদাকে খালাস ও বাদী হারুনের বিরুদ্ধে চেক প্রতারণা ও জালিয়াতির মামলার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন।

খালাস পাওয়া জাহিদা বেগম চট্টগ্রামের মিরসরাইয়ের উত্তর বালিয়াদি গ্রামের বাসিন্দা এবং হারুন-অর-রশিদ একই উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে বাদী ও আসামি কেউ উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী হারুনের কাছ থেকে জমি কেনার জন্য শাশুড়ি জাহিদা ১০ লাখ টাকা ধার নেন। ওই টাকার বিপরীতে জাহিদা সোস্যাল ইসলামী ব্যাংক অলংকার মোড় শাখার একটি চেক দেন। পরে ওই চেক নগদায়ন করতে গেলে অ্যাকাউন্টে টাকা নেই জানিয়ে চেক ডিজঅনার করে। পরে ওকিল নোটিশ দিয়েও টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করেন হারুন।

সিআইডি তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। হারুন মূলত শাশুড়ির কাছ থেকে চেক চুরি করেন। চেকে টাকার অংক বসিয়ে জাল স্বাক্ষরে টাকা উত্তোলন করতে যান এবং কৌশলে ব্যাংক থেকে চেক ডিজঅনার দেখিয়ে মামলা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com