• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহাজাহান চৌধুরীর আসনে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৭:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৭:৪৮

9633332652

শাহাজাহান চৌধুরীর আসনে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়ার আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন নাজিম উদ্দীন নাবিল নামে এক নেতা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং ফুলের মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান।

নাবিল এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর চরম্বা ৩নং ওয়ার্ড ইউনিটের সহ-সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সমবায় সুপার মার্কেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান নাবিল। তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যেখানে সততা, দেশপ্রেম ও আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি আমাকে আকৃষ্ট করেছে। সেই বিশ্বাস থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু বলেন, মানুষ এখন নিজেদের ভুল বুঝতে শুরু করেছেন। দলে দলে মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছায়াতলে বিএনপিতে যোগ দিচ্ছেন। নাজিম উদ্দীন নাবিলের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ। আশা করি আগামী দিনে আরও অনেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত হবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com