• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনাতেই আস্থা’ ও পলকের মুক্তি চেয়ে পোস্টারিং

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫১
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫১

9666689

শেখ হাসিনাতেই আস্থা’ ও পলকের মুক্তি চেয়ে পোস্টারিং

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ ও সিংড়ার সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ‘জুনাইদ আহমেদ পলকের নি:শর্ত মুক্তি’ চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের বাজার, বাসস্ট্যান্ড, চকসিংড়া ও শোলাকুড়া এলাকার বিভিন্ন দেয়ালে দেয়ালে এই পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা আছে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সফল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।’

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ ও পলকের মুক্তি চেয়ে লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ ও সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল এর ফেসবুকে শেয়ার করা হয়।

পোস্টার এর নিচে লেখা রয়েছে সৌজন্যে: সিংড়া উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com