• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেরপুরে ভারসাম্যহীন এক নারীর কোলে জন্ম নিয়েছে এক ফুটফুটে মেয়েশিশু

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:০৩
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:০৩

9874512

শেরপুরে ভারসাম্যহীন এক নারীর কোলে জন্ম নিয়েছে এক ফুটফুটে মেয়েশিশু

শেরপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে কেউ ওই নারীর পরিচয় জানেন না।

স্থানীয়রা জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে প্রায়ই রাতে লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ঘুমাতে দেখা যেত। শনিবার সন্ধ্যায় হঠাৎ বিদ্যালয়ের ভবন থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এলাকাবাসী ছুটে যান। পরে তারা দেখতে পান, ওই নারীর কোলে সদ্যজাত একটি মেয়েশিশু। স্থানীয়রা দ্রুত মা ও নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দেন। শিশুটি সুস্থ থাকলেও মানসিক ভারসাম্যহীন মায়ের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল বলে জানা গেছে।

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ হোসেন ননী বলেন, “বাচ্চা প্রসবের খবর পেয়ে আমরা সামাজিকভাবে শিশুটির আলাদা সেবার ব্যবস্থা করেছি। এমন মানবিক ঘটনায় আমরা সবাই মায়ায় আপ্লুত হয়েছি। মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো আছে। এখন তাদের সেবা ও শুশ্রূষা প্রয়োজন। তবে দীর্ঘমেয়াদি সেবা ও নিরাপত্তার জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

এ বিষয়ে শ্রীবরদী সমাজসেবা অফিসার কামরুজ্জামান বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছি। হাসপাতালে সমাজসেবা শাখা রয়েছে, তারাই চিকিৎসা সহায়তা দেবে। এরপর নবজাতক ও ওই নারীর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীবরদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান বলেন, “মা ও নবজাতকের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের নিয়মিত খোঁজখবর রাখা হবে। এছাড়া ওই নারীর ঠিকানা সম্পর্কে খোঁজ নিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com