• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেরপুর-৩ আসনে ভোট বর্জন জামায়াতের

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৩:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৩:৫৪

960005 4

শেরপুর-৩ আসনে ভোট বর্জন জামায়াতের

শেরপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ চলাকালে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের জামায়াতের অ্যাজেন্টদেরকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। শুধু তাই নয়, কেন্দ্রে নানা অনিয়ম, জালভোট ও কারচুপির ঘটনা ঘটেছে।

এসব অনিয়মের কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com