• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংস্কারের নামে কালক্ষেপন না করে, দ্রুত নির্বাচন দিন: ওয়াহাব আকন্দ

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৯:৪১
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৯:৪১

965589 2

সংস্কারের নামে কালক্ষেপন না করে, দ্রুত নির্বাচন দিন: ওয়াহাব আকন্দ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা গুজব রটিয়ে ফায়দা হাসিলের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষনা করে জনগনের সরকার প্রতিষ্ঠা করবে হবে। অন্যথায় দেশে-বিদেশে ষড়যন্ত্র চলতেই থাকবে।

965589 1

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর বিএনপি দুস্থ ও অসহায়দের মাঝে এই ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিচার দাবি করে ওয়াহাব আকন্দ আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যত গুম, খুন ও হত্যাকান্ড চালিয়ে, সেগুলির বিচার করতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনাসহ যারা দায়ী তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। এর পর দেশের জনগন ঠিক করবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যত।

এ সময় মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাধারন সম্পাদক ফারিয়া তাসনিম তিথিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com