• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সঠিক ভোট হলে আ’লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই: শামা ওবায়েদ

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:২৬
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:২৬

96663256 14

সঠিক ভোট হলে আ’লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই: শামা ওবায়েদ

শরীয়তপুর প্রতিনিধি :
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, সঠিক ভোট হলে আওয়ামীলীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়। বাংলাদেশ পুরস্কৃত হয়। তাই আগামী নির্বাচন গণতান্ত্রিক ভাবে হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন হবে।
তিনি আরও বলেন, বিএনপি’র আন্দোলনই এখন জনগনের আন্দোলনে রূপ নিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর বর্তমান সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।
সোমবার (৩০ জানুয়ারী ২০২৩) বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলা বিএনপি’র আয়োজনে “আগামী ৪ ফেব্রুয়ারী ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু’র সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মজিবুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, আবুল হোসেন সরদার, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মাদারীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী সহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com