• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সতেরো বছর পর জিয়ার বেটারে ভোট দিয়েছি

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৭

96222952

সতেরো বছর পর জিয়ার বেটারে ভোট দিয়েছি

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সতেরো বছর পর ভোট দিতে সকাল সকাল মেয়ের সঙ্গে কেন্দ্রে আসেন ১০১ বছর বয়সী রাবেয়া বেগম। ভোট দেয়ার পর কেন্দ্রের বাইরে বসেছিলেন। মেয়ে আছমা বেগম বার বার বাড়ি নিয়ে যেতে চাইলেও সে আর একটু বসতে চায়। রাবেয়া বেগম বলেন-অনেক ‘বয়স হয়েছে। সতেরো বছর যাবত ভোট দিতে পারি নাই। ভেবেছিলাম মরেই যাবো আর ভোট দিতে পারবো না। কখন মারা যাই, বলা যায় না। তাই কষ্ট হলেও জিয়ার বেটারে ভোট দিতে এসেছি। অনেক দিন পর এত মানুষ দেখে আনন্দ লাগছে। তাই ভোট দেয়ার পরও কেন্দ্র ঘুরে দেখছি।

ময়মনসিংহের সদর উপজেলার চর হরিপুর গ্রামের রাবেয়ার স্বামী অনেক আগেই মারা যায়। মেয়েদের বিয়ে দিয়ে ছেলের সাথে বসবাস করেন। বয়স হয়ে যাওয়ায় চলাফেরা করতে পারেন না। তার মেয়ে আছমা বেগম বলেন-আমার মায়ের বয়স ১০১ বছর। ভোট দিতে চাওয়ায় নিয়ে এসেছি। ভোট শেষে মা’কে বাড়ি নিয়ে যাচ্ছি। তাকে কেন্দ্র ঘুরিয়ে দেখাচ্ছি। চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আলিমুল ইসলাম বলেন, ভোট চালু করতে একটু দেরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ। এখনও কোনও সমস্যা হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com