• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠিকানা কারাগারে: হুমাম কাদের চৌধুরী

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২২
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২২

965963

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠিকানা কারাগারে: হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠিকানা কাদের নগর নয়, সরাসরি কারাগার, এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী এমপি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার আর.বি.এম উচ্চ বিদ্যালয় মাঠে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উত্তর রাঙ্গুনিয়ার গণমিছিলে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ তাদের বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে। সেই গণমিছিল পরবর্তীতে রাঙ্গুনিয়া পাইলট স্কুল মাঠের মহাসমাবেশে গণজোয়ারে রূপ নেয়।

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না।

প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি ছিলেন দৃঢ়চেতা ও সাহসী নেতা। তবে হুমাম কাদের দলীয় সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনি অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করবেন— ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন রাণীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে ইফতার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com