• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবার একইরকম গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে’

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৯
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৯

985236

সবার একইরকম গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে’

বান্দরবান প্রতিনিধি

সবার জন্য একরকম গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রেশারগ্রুপ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই, ঢাকায় একজন শিক্ষার্থী যে ধরণের শিক্ষা পাবে, ঠিক একইভাবে দূর্গম পাহাড়ের প্রান্তিক পর্যায় পর্যন্ত একই ধরনের শিক্ষা পাবে।

পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা খবর পেয়েছি-বর্তমান সরকারের অনেকেই চিকিৎসা জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আমরা হুঁশিয়ার করতে চাই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মত নিশ্চিত না করে আপনারা যদি নিজেরাই সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। তাহলে এই সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।

এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক ও বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের কর্মসূচি ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com