• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৬
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৬

9600025

সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল

জনতার আওয়াজ ডেস্ক
গাছে গাছে মৌমাছির গুঞ্জন আর মুকুলের মৌ মৌ গন্ধে প্রকৃতিতে সৃষ্টি হয়েছে নতুন এক ছন্দ। ওমা ফাগুনে তোর আমের বোলের ঘ্রানে পাগল করে। কয়েক সপ্তাহের মধ্যেই ফলের রাজা আম গাছের ডালে ডালে ঝুলবে নানা জাতের নানা বর্ণের নানা স্বাদের আম।

ঠাকুরগাঁও জেলা জুড়ে আম বাগানে অধিক পরিমাণে মুকুলের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাগান মালিক ও কৃষকেরা আশানুরূপ ফলনের প্রত্যাশা করছেন।

ঠাকুরগাঁওয বিভিন্ন জাতের আম চাষ করা হয়। সূর্যপুরী আম ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে চাষ করা হয় এবং দেশের বিভিন্ন স্থানে এ আমের ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে। তাছাড়াও আম্রপালি, ল্যাংড়া, গোপাল ভোগ, আসেনিয়া, মোহনা, ফজলি, মিশ্রি ভোগ সহ নানা জাতের আমের মুকুলে ভরে উঠেছে বাগানগুলো।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, জেলার পাঁচ উপজেলায় ৩ হাজার ২৩৩ হেক্টর জমিতে মোট ৪ হাজার ২০১ টি আমবাগান রয়েছে। প্রতিটি বাগানে আমের কাছে ভালো পরিমানে মুকুল আসা শুরু করেছে। পুরোদমে মুকুল ফুটতে আরো দুই এক সপ্তাহ লাগবে বাগান মালিকরা। তবে যে সব গাছে মুকুল আসছে কুয়াশা আর শীতের কারণে মুকুলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন আম চাষিরা। তাইতো তারা গাছের পরিচর্যা শুরু করেছেন।

অনেক বাগানি তাদের বাগান আগাম বিক্রি করে দেন ফল ব্যবসায়ীদের কাছে। বড় বড় অনেক আম বাগান ২-৩ বছর কিংবা তার অধিক সময়ের জন্য অগ্রিম বিক্রি হয়ে যায়। কিছু বাগান বিক্রি হয় মুকুল দেখে আবার কিছু বাগান বিক্রি করা হয় মাঝারি ফল হলে। বাগানের পাশ দিয়ে হাঁটলেই মুকুলের ঘ্রাণে মন প্রাণ ভরে ওঠে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জেলার সূর্যপুরী আম সারাদেশে সুনাম কুরিয়েছে। এখানকার আমে পোকা থাকে না। আমের আকার দেখতে সুন্দর এবং স্বাদে ও গন্ধে অতুলনীয় ,ঠাকুরগাঁও এর আবহাওয়া আম চাষের জন্য উপযোগী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com