• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সমাবেশের অনুমতি চেয়ে সিএমপিতে জামায়াতের আবেদন

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১:০৯
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ১:০৯

966633

সমাবেশের অনুমতি চেয়ে সিএমপিতে জামায়াতের আবেদন

নিউজ ডেস্ক
চট্টগ্রামে প্রথম দফায় গত ২২ জুলাই অনুমতি না পেয়ে আগামী ২৮ জুলাই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচির অনুমতি নিতে সোমবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে যান জামায়াতের আইনজীবীরা।

সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৩ জন আইনজীবির সমন্বয়ে একটি প্রতিনিধি দল সিএমপি কার্যালয়ে যান।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, কারাবন্দি জামায়াত নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে আগামী ২৮ জুলাই চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিয়েছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলটি। দীর্ঘ ১০ বছর পর গত মাসে ঢাকায় প্রথম প্রকাশ্যে সমাবেশ করে তারা।

গত ২২ জুলাই চট্টগ্রামে সমাবেশের প্রস্তুতি নিয়েও পুলিশের অনুমতি না মেলায় সফল হয়নি তারা। আগের মতো সোমবারও সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনটি গ্রহণ করে সিএমপি।

প্রতিনিধি দলে ছিলেন- চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সাধারণ সেক্রেটারি অ্যাডভোকেট কবির হোসাইন, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আফসারুর রশীদ, অ্যাডভোকেট আবুল মোজাফফর, অ্যাডভোকেট আহমদ কবির করিম, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট মো. কায়সার এবং অ্যাডভোকেট সাকিবুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com