• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পতন খুব বেশি দূরে নয় : আবদুল্লাহ আল নোমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৩:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৩:৪৯

B4541DD6 8D4D 4685 B7A3 93CBBE245D5D

সরকারের পতন খুব বেশি দূরে নয় : আবদুল্লাহ আল নোমান

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সরকারের পতন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আব্দুল্লাহ আল নোমান বলেছেন, নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন। এবারের ভোট রাতে হবে না, দিনে হবে। অর্থাৎ আগের ভোট যে রাতে হয়েছিল তা তারাও স্বীকার করেছেন। তারা জোর করে দেশ চালাচ্ছেন। তাদের দেশ পরিচালনার অধিকার নেই।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষ দুই বেলা খেতে পায় না। যুবলীগ-ছাত্রলীগের অনেক নেতা আজ কারাগারে। তারা বাধ্য হয়েই তাদের কারাগারে দিচ্ছেন। দেশ আজ সংকটের মধ্যে আছে। জনগণের ওপর ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা নির্যাতন চালাচ্ছেন। তাই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে।

নোমান বলেন, প্রতিবাদ চলবে যতক্ষণ আমরা একটি বৈধ সরকার না পাবো। আজকে আমরা যে কারণে এখানে এসেছি তা আসতে হতো না যদি এ দেশ নিয়মতান্ত্রিকভাবে চলতো। দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন এ দেশের জন্য আমাদের রাজনীতি। আসুন আমরা দেশের জন্য কাজ করি। আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু জনগণের কল্যাণে আসুন আমরা এগিয়ে যাই।

তিনি আরো বলেন, আন্দোলন আর সংগ্রাম ছাড়া জনগণকে সুসংগঠিত করা যাবে না। সুতরাং সেদিকেই মনোযোগ দিতে হবে। সফলতা আসবেই। সরকারের পতন খুব বেশি দূরে নয়। আমরা বিজয়ের কাছাকাছি বলে মন্তব্য করেন।

সমাবেশে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তোলেন নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা অনেকেই তৈমূর আলম খন্দকারের বহিষ্কার প্রত্যাহারের কথা বলেছেন। এটা কোনো ব্যক্তিগত কারণে করা হয়নি। তিনি হয়তো সে সময় যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ভুল ছিল। পার্টির শৃঙ্খলা রক্ষার জন্য করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com