• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কৃষকের সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:৩১
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:৩১

9655896 7

সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কৃষকের সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুরে সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক।
রোববার (২৩ জুন) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নেপা ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের মৃত মোজাম্মদের ছেলে আব্দুস সোবহান (৫০)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ছেলে সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সোবহানের ছোট ছেলে সাঈম ও ভাতিজা হাসানুল।

লিখিত বক্তব্যে আব্দুস সোবহান দাবি করেন, তিনি বাঘড়াঙ্গা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ধানী জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সেখানে ৩৫ বছর আগে স্থাপিত একটি বোরিং রয়েছে, যা দিয়ে নিজের চার বিঘা জমিসহ পার্শ্ববর্তী কৃষকদের জমিতে সেচ সরবরাহ করা হয়। এই বোরিংয়ের ওপর তার পরিবারের আয়ের একটি বড় অংশ নির্ভর করে।
তিনি অভিযোগ করেন, সহকারী জজ সালাহউদ্দিন (বর্তমানে কর্মরত গোপালগঞ্জে) বিচারিক ক্ষমতার অপব্যবহার করে উক্ত জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই সহকারী জজ বোরিংয়ের মোটর ভেঙে ফেলেন এবং আশপাশের গাছ কেটে দেন। পরে তার বিরুদ্ধে মিথ্যা ভূমি অপরাধ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়, এসব মামলায় পবিত্র রমজান মাসে একবার এবং ঈদুল আজহার আগে আরেকবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন পেলেও এতে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে আবারও গ্রেপ্তারের হুমকিতে রয়েছেন বলে দাবি করেন তিনি।
আব্দুস সোবহান জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ১৭ জুন মামলার নির্ধারিত হাজিরার দিন আদালতে যেতে পারেননি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে সহকারী জজ সালাউদ্দিন কে একাধিকবার মুঠোফোন চেষ্টা করে পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com