• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে কৃষক দল সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন

প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৮
আপডেট: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ ১১:৫৮

9858569 7

সাতকানিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে কৃষক দল সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি গতকাল (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, কৃষকদলের সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক মোশারফ হোসেনের পক্ষে থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং আনন্দচিত্তে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান জানান।

জসিম উদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী সকলের পরিচিতি আমরা বাংলাদেশী। একই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এদেশ স্বাধীন করেছি। কাজেই কোন জাত ও ধর্মকে এখানে আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে জাতীর এই অধিকার ফিরিয়ে দিয়েছে। গত ৫ই আগষ্টের পরাজিত শক্তি আওয়ামীলীগ সাম্প্রদায়িক শব্দকে পুঁজি করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের কাছে একটি ভুল তথ্য উপাস্থান করে আসছিল। এরা বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের ভ্রাতৃত্বের যে সম্পর্ক তাতে ফাটল ধরিয়ে বার বার সুযোগ নেওয়ার অপচেষ্টা করেছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন দেশনায়ক তারেক রহমান ধর্ম বর্ন নির্বিশেষে সকল গোত্রের মানুষকে সাথে নিয়ে একটি স্বনির্ভর, সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেন। তিনি সাধারন মানুষের কল্যানে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন, চট্টগ্রাম দক্ষিন জেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারজিল, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নছির আহমেদ, সাবেক ইউপি সদস্য নুরনবী, কৃষক দল চট্টগ্রাম দক্ষিন জেলার অন্যতম নেতা নুরুল আলম, যুবদলনেতা মোঃ নাছির, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান, যুবদলনেতা সেলিম, শাহাদাত, পারভেজ, জসীম উদ্দিন, আনোয়ার, আমিন সহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com