• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩ ৯:১৫
আপডেট: শুক্রবার, ১২ মে, ২০২৩ ৯:১৫

966660000

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে ভাতিজার ঘুষিতে হৃদরোগে আক্রান্ত হয়ে চাচা রুহুল আমিন (৫০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার পারকুখরালী গাজী পাড়ায় ঘুষিতে অসুস্থ হওয়ার পর মধ্যরাতে হাসপাতালে তার মৃত্যু হয়। রুহুল আমিন পারকুখরালী এলাকার গাজী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ নিয়ে রুহুল আমিনের সাথে তার চাচাতো ভাই হাশেম গাজীর বিরোধ চলছিল। রাত ৯টার দিকে ঈদগাহ মোড় এলাকায় ক্যারাম বোর্ড খেলা দেখছিলেন রুহুল আমিন। এ সময় হাশেম গাজীও ওই স্থানে ছিলেন। জমির বিরোধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন হাশেম গাজীকে ঘুষি মারেন।

বাবার গায়ে ঘুষি মারায় পাশে দাঁড়িয়ে থাকা হাশেম গাজীর ছেলে ইয়াসিন গাজী রুহল আমিনের বুকে ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com