• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি করায় জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১১:১৭
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১১:১৭

96663323

সাতক্ষীরায় প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি করায় জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রি ও দোকানে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে সাতক্ষীরার কলারোয়ায় আব্দুল আহাদ নামের এক চাউল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পৌর সদরের কয়লা রোড অভিমুখের পালপাড়া মোড় এলাকায় প্রোপাইটার আব্দুল আহাদ আলীর চাউলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, ‘পলিথিন বা প্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এ ধরনের প্লাস্টিকের প্যাকেট বা বস্তার মধ্যে কোনো খাদ্যদ্রব্য রাখা যাবে না। ব্যবসায়ীদের চাউলসহ খাদ্যদ্রব্য ও পণ্য বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। প্লাস্টিকের বস্তার পরিবর্তে পাটের বস্তা ব্যবহারের জন্য মেসার্স আহাদ ট্রেডার্সকে ইতিপূর্বে তিনবার সতর্ক ও জরিমানা করা হয়েছে কিন্তু আইনের তোয়াক্কা না করে সে পুনরায় দোকানে প্লাস্টিকের বস্তায় চাউল রেখে বিক্রি করছে ঘটনাস্থলে এমন প্রমাণ পাওয়ায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পাট বীজ বীজ কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, বেঞ্চ সহকারি বেনজির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com